ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তাসকিনকে আইপিএল খেলতে সুযোগ দিচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ২১ মার্চ ২০২২
তাসকিনকে আইপিএল খেলতে সুযোগ দিচ্ছে না বিসিবি
তাসকিন আহমেদ

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টস তাদের দলে ভেড়াতে চাচ্ছিলেন।  তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দিচ্ছে না বিসিবি।

সোমবার দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেন, এই দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দেওয়া হবে না। ভবিষ্যতের বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে। কিন্তু এই সফরে তাকে ছুটি দেওয়ার কোনো পরিকল্পনা বোর্ডের নেই। সেটি জানিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে। 

আইপিএলের এবারের আসর শুরু হবে ২৬ মার্চ থেকে। দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। খেলছেন ওয়ানডে সিরিজে। ওয়ানডের পর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। 

তাই দেশের খেলা বাদ দিয়ে তাসকিনকে আইপিএলের জন্য ছুটি দিচ্ছে না বোর্ড।

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে আছেন।  গম্ভীরের প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হতো তাসকিনকে। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!