ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাফুফে সাধারণ সম্পাদকের মা মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ১৬ মার্চ ২০২২
বাফুফে সাধারণ সম্পাদকের মা মারা গেছেন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মা শাহানা জামান - ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মা শাহানা জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।  বেশ কিছু দিন যাবত জটিল শারীরিক রোগে ভুগছিলেন শাহানা জামান।

আজ (বুধবার) সকালে রাজধানীর গোড়ানস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাদ জোহর গোড়ান শান্তিপুর মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদারীপুর কালকিনিতে নেয়া হবে। সেখানে আরেকটি জানাজার পর চিরশায়িত হবেন শাহানা জামান। 

আবু নাঈম সোহাগ ১৭ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কর্মরত। শুধু ফুটবল অঙ্গনই নয়, পুরো ক্রীড়াঙ্গনে সোহাগ সুপরিচিত। সোহাগের মায়ের মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোক।

শাহানা জামানের মৃত্যুতে বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!