ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মার্শ-ওয়ার্ন স্মরণে ‘নীরবতা’

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫, ৫ মার্চ ২০২২
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মার্শ-ওয়ার্ন স্মরণে ‘নীরবতা’
রডনি মার্শ ও শেন ওয়ার্ন

২৪ ঘণ্টারও কম সময়ে দুই কিংবদন্তি সাবেক ক্রিকেটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। নিজের সময়ের সেরা উইকেটরক্ষক রডনি মার্শের পর চলে গেছেন সব সময়ের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। মার্শের মৃত‍্যুতে শোকার্ত সাবেক-বর্তমান ক্রিকেটাররা। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)ও।

শুক্রবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দুই কিংবদন্তিরকে স্মরণ করে আজ শনিবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ১ মিনিটের নিরবতা পালন করা হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হবে সিরিজের শেষ ম‍্যাচ। 

গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর মার্শকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আর ফিরতে পারেননি ৭৪ বছর বয়সী সাবেক কিপার-ব‍্যাটসম‍্যান।

জীবন কত বিচিত্র! টুইটারে তার সবশেষ পোস্ট প্রয়াত রডনি মার্শের মৃত্যুর খবর জানিয়ে। টুইট করে শোক জানানো ওয়ার্ন ১২ ঘণ্টার ব্যবধান নিজেই পাড়ি জমালেন অজানার উদ্দেশে। 

ওয়ার্নের মারা যাওয়ার খবর প্রথম জানায় ফক্স ক্রিকেট। ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!