ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২
শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই সাফল্য পেয়েছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১২ ওভারে এক উইকেটে ৪৬ রান।

এই সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টস ভাগ্য পক্ষে এলে তিনিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। 

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের তৃতীয় ওভারেই আসে সাফল্য। মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের তালুবন্দী হন গুরবাজ। এর আগে তিনি করেন ৭ রান।

তবে এরপর রহমত শাহ ও ইব্রাহিম দুজন মিলে দলকে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছেন। দুজনে যথাক্রমে ১৩ ও ১৯ রানে অপরাজিত আছেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!