ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

লুকাকু, ওয়ার্নারসহ চেলসির চার খেলোয়াড় করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ১৮ ডিসেম্বর ২০২১
লুকাকু, ওয়ার্নারসহ চেলসির চার খেলোয়াড় করোনা পজিটিভ
চেলসি দল

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল চেলসির চারজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দলটির কোচ থমাস টুখেল। তারা হলেন রোমেলু লুকাকু, টিমো ওয়ার্নার, কলাম হাডসন ওডোই ও ইনজুরিতে থাকা বেন চিলওয়েল।

 

করোনায় থাবায় আক্রান্ত চেলসি বৃহস্পতিবার এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এর ফলে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের থেকে শিরোপা দৌঁড়ে আরো পিছিয়ে গেছে দলটি।

এর আগে মিডফিল্ডার মাতেও কোভাচিচ সম্প্রতি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠলেও কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছেন।

টুখেল বলেছেন, ‘এরপরও আমাদের দল শক্তিশালী। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হবে। দলে যারা আছে তাদের দিকে এখন গুরুত্ব দিতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!