ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিপিএলে খুলনার আইকন মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ১৩ ডিসেম্বর ২০২১
বিপিএলে খুলনার আইকন মুশফিক
মুশফিকুর রহিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খুলনার আইকন ক্রিকেটার হিসেবে খেলবে মুশফিকুর রহিম। আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই প্রতিটি দল তাদের আইকন ক্রিকেটার চূড়ান্ত করেছে। সে হিসেবে জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিককে আইকন ক্রিকেটার হিসেবে খেলাবে খুলনা।

এছাড়া আরো দুটি দল প্লেয়ার ড্রাফটের আগে নিজের দলের আইকন প্লেয়ার চূড়ান্ত করেছে। বরিশালের আইকন হিসেবে খেলবেন সাকিব আল হাসান। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন হয়েছেন দলটির সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

২০২২ সালের ২০ জানুয়ারি থেকে এবারের বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যার পর্দা নামবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। করোনা মহামারীর কথা বিবেচনা করে জৈব সুরক্ষা বলয় তৈরি করে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ।

বরাবরের মত এবারের আসরেও থাকবে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল এক ম্যাচে একাদশে সর্বোচ্চ ৩ জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে। এবারের বিপিএলের ছয়টি দল হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!