[ খেলা ]
৬০ রান দূরে মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২ হাজার রান থেকে ৬০ রান দূরে টাইগার অধিনায়ক মাহমদউল্লাহ রিয়াদ।
এখন পর্যন্ত ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯৪০ রান করেছেন মাহমুদুল্লাহ। আর ৬০ রান করলেই টি-২০তে ২ হাজার রান পূর্ণ হবে তার।
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজ। কাল সিরিজের প্রথম ম্যাচেই ৬০ রান না করলেও চলতি সিরিজে ২ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ থাকছে মাহমুদউল্লাহর।
এ ম্যাচে ৬০ রান করতে পারলে বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান ক্লাবে নাম লেখাবেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশের পক্ষে টি-২০তে সবোর্চ্চ রান মাহমুদউল্লাহর। দ্বিতীয় সবোর্চ্চ রান সাকিব আল হাসানের। ৯৪ ম্যাচের ৯৩ ইনিংসে ১৮৯৪ রান করেছেন সাকিব। তৃতীয়স্থানে তামিম ইকবাল। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন এই ওপেনার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!