[ খেলা ]
যে কারণে কোলে বালিশ নিয়ে ঢাকায় রিজওয়ান
ঢাকায় বালিশ হাতে রিজওয়ান
শান্তিতে ঘুমাতে চান ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ঘুম কেড়ে নেওয়া পাকিস্তানি উইকেটকিপার ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর তাই বাংলাদেশ সফরে সুদূর পাকিস্তান থেকে বালিশ সঙ্গে নিয়ে এসেছেন তিনি।
টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করা এই তরুণ ওপেনার হয়তো দুবাইয়ে ঠিকমতো ঘুমাতে পারেননি। যে কারণে আরব আমিরাত থেকে বালিশ কোলে নিয়ে ঢাকায় এসেছেন রিজওয়ান।
পাকিস্তানি এক সাংবাদিক জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান ঢাকা সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে আরব আমিরাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে বিমানে চড়েছিলেন বা সেখান থেকেই বালিশ সঙ্গে করে নিয়ে এসেছেন। এছাড়া অন্য কোনো কারণ দেখছি না।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!