ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমি কখনোই অভিযোগ করিনি: সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১৩ নভেম্বর ২০২১
আমি কখনোই অভিযোগ করিনি: সাকিব
ফাইল ছবি

সম্প্রতি পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ম্যানেজার সাব্বির খান। তার এই পদত্যাগের পেছনে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের অভিযোগ করার গুঞ্জন থাকলেও বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

সাব্বির খানের পদত্যাগের খবর দেশের কিছু অনলাইন মিডিয়া রংচং লাগিয়ে প্রকাশ করে। তার সঙ্গে জড়ানো হয় সাকিবের নাম। সেসব প্রতিবেদনে বলা হয়েছে, সাকিবের অভিযোগেই নাকি সাব্বির খানকে পদত্যাগ করতে বাধ্য করেছে বিসিবি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব কেন, সাব্বিরের বিরুদ্ধে কেউই কোনো প্রকার অভিযোগ করেনি। এমনকি বিসিবিও তাকে কোনোরকম চাপ দেয়নি। সাব্বির স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। 

Advertisement

তাহলে সাব্বিরের বিরুদ্ধে এসব গুজব রটালো কারা? এসব গুজবে বিসিবির নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের একজন সাব্বির বেশ মনোকষ্টে আছেন। তার সঙ্গে সাকিবের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটা স্ক্রিনশট সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।

সাব্বির সেই কথোপকথনে সাকিবকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাকে একটি শব্দ উচ্চারণের জন্য অনুরোধ করতে পারি? তুমি কি আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছ? আমি খুব খুশি হব যদি তুমি হ্যাঁ বা না কিছু একটা বলে জবাব দাও।

জবাবে সাকিব লিখেছেন- না, আমি কখনোই অভিযোগ করিনি। এরপর সাকিবকে ধন্যবাদ জানিয়ে কথোপকথনের ইতি টানেন সাব্বির। যেভাবেই হোক, স্ক্রিনশটটি বাইরে চলে এসেছে। যেটা এখন আলোচনার কেন্দ্রে।

ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথেই সাকিব চলে গেছেন যুক্তরাষ্ট্রে। তিনি এখন সেখানেই অবস্থান করছেন। পাকিস্তান সিরিজেও তাকে পাওয়া যাবে না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!