[ খেলা ]
সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের সাহস দিলেন মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা
টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। অথচ জয়ের ভালো সুযোগ ছিল টাইগারদের। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের।
বাংলাদেশের হারে হতাশ ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জাতীয় দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের সাহস দিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফী একটি স্ট্যাটাস দিয়েছেন।
ম্যাশ লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাআল্লাহ। বাংলাদেশ’।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!