ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

পাপুয়া নিউ গিনির মেন্টর রস টেলর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ১৯ অক্টোবর ২০২১
পাপুয়া নিউ গিনির মেন্টর রস টেলর
রস টেইলর

চলমান টি-২০ পাপুয়া নিউ গিনির মেন্টর হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

এবারের বিশ্বকাপ নিউজিল্যান্ড দলে সুযোগ হয়নি টেইলর। তারপরও পাপুয়া গিনির মেন্টর হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছেন তিনি।

২০২০ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ টি-২০ ক্রিকেটে খেলেছেন টেইলর। এরপর আর সংক্ষিপ্ত ভার্সনে খেলতে দেখা যায়নি তাকে। এতেই টি-২০ দলে নিজের জায়গা হারান টেইলর।

দলে অনিয়মিত হওয়ায় জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে নিউজিল্যান্ডের হয়ে ১০২ টি টি-২০ খেলার অভিজ্ঞতা আছে তার।

জাতীয় দলের হয়ে সুযোগ না পাওয়ায় প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া পাপুয়া নিউ গিনি মেন্টর হয়েছেন টেলর।

নিউজিল্যান্ডের হয়ে ১০২ ম্যাচে ২৬ দশমিক ১৫ গড়ে ১৯০৯ রান করেছেন টেইলর। সাতটি হাফ সেঞ্চুরিও আছে তার।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া পাপুয়া নিউ গিনি রয়েছে, বাছাই পর্বের ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের কাছে ১০ উইকেটে ব্যবধানে হেরেছে পাপুয়া নিউ গিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!