ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

স্কটল্যান্ডের কাছে হেরে যা বললেন মাহমুদউল্লাহ

টি-২০ বিশ্বকাপ, ২০২১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২, ১৮ অক্টোবর ২০২১
স্কটল্যান্ডের কাছে হেরে যা বললেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ- ফাইল ফটো

স্কটল্যান্ডের কোচ শেন বার্জার বলেছিলেন, বাংলাদেশকে পাপুয়া নিউগিনি ও ওমানের চেয়ে ওপরে দেখেন না।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে খাটো করে দেওয়া হুঙ্কার বাস্তবে রূপ দিয়েছে স্কটিশরা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুর করলো দেশটি।

স্কটল্যান্ডের ছুঁড়া ১৪১ রানের তাড়ায় প্রথমে মুশফিক ও শেষদিকে মাহমুদউল্লাহ-মেহেদির ব্যাটিংয়ে ভর করে ১৩৪ রানে থামে বাংলাদেশ।

স্কটল্যান্ডের দুই বোলার ব্রাড হোয়েল ও ক্রিস গ্রেভসের তোপে পরাজিত হয় টাইগাররা।

ম্যাচ হারের কারণ জানাতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ওমানের উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক ছিল। ১৪০ রানের লক্ষ্য তাড়া করা অসম্ভবের কিছু নয় এখানে। কিন্তু আমরা পারিনি। ইনিংসের মাঝখানের ওভারগুলোতে আমরা বেশি রান তুলতে পারিনি। আমাদের বোলাররা তাদের দায়িত্ব দুর্দান্ত পালন করেছে। কিন্তু ব্যাটম্যানসরা আশানুরূপ পারফর্ম করতে পারেনি। অবশ্য এ জয়ের জন্য স্কটল্যান্ডের ব্যাটারদের ক্রেডিট দিতেই হবে। ৫৩ রানে ৬ উইকেট হারিয়েও তারা ম্যাচে ফিরেছে। তারা দুর্দান্ত ফিনিশিং আনতে পেরেছে। আমাদের এখন এ ম্যাচ থেকে বের করতে হবে কী কী ভুল করেছি এবং পরবর্তী ম্যাচে সেসব ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেই চেষ্টা করতে হবে। ইতিবাচক থাকতে হবে আমাদের।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এএল/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!