ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘ধোনি সর্বকালের সেরা অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ৩ অক্টোবর ২০২১
‘ধোনি সর্বকালের সেরা অধিনায়ক’
মহেন্দ্র সিং ধোনি

ভারতের ক্রিকেট ইতিহাসে দুটি বিশ্বকাপ আর একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। এমনটাই বলেছেন ভারতের জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

মনসুর আলী খান পাতৌদি কিংবা সৌরভ গাঙ্গুলীর মতো বিখ্যাত অধিনায়ক থাকা সত্ত্বেও এমন ঘোষণাই দিয়েছেন ভারত কোচ। অধিনায়ক হিসেবে ২০০ ওয়ানডের মাঝে ১১০টিতে জয় পেয়েছেন ধোনি। টি-২০তেও তিনি ভারতের সফলতম অধিনায়ক।

‘ফ্যানকোড ডটকম’কে দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রী বলেন, সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। আইসিসি টুর্নামেন্টগুলোতে তার রেকর্ড দেখুন। সে কোনটি জেতেনি! আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, সব আইসিসি টুর্নামেন্ট, দুটি বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে তার কাছাকাছিও কেউ নেই। অবশ্যই সে সর্বকালের সেরা। তাকে দ্য কিং কংও বলতে পারেন।

অসম্ভব ঠাণ্ডা মাথার জন্য ধোনি উপাধি পেয়েছেন ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে। মাঠে তিনি শান্ত থাকতেন। কখনোই আবেগের বহিঃপ্রকাশ ঘটাতেন না।

এটাই ধোনির সাফল্যের অন্যতম রহস্য বলে মনে করেন শাস্ত্রী, ‘ধোনিকে যখন নেতৃত্ব দিতে দেখেন, একটা নিশ্চয়তা ও স্থিরতা ফুটে ওঠে তার মাঝে। যেন সবকিছু তার নিয়ন্ত্রণে আছে। এখন যেমন চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছে। প্রতিপক্ষ হয়তো চার-ছক্কার জোয়ার বইয়ে দিচ্ছে, তার পরও এই অনুভূতি হয় যে পরিস্থিতি নাগালে এবং অনুকূলে আছে’।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!