[ খেলা ]
হকিতে সোনা জিতলো বেলজিয়াম
ফাইল ছবি
টোকিও অলিম্পিকে ছেলেদের হকি ইভেন্টে সোনা জিতেছে বেলজিয়াম। ফাইনালে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ১–১ গোলে অমীমাংসিত ছিল। পরে টাইব্রেকারে ৩–২ গোলে জয় পায় তারা।
পেনাল্টি শুটআউটে দুর্দান্ত কিছু শট ঠেকিয়েছেন বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট ভানাচ। অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দেন তিনি। বর্তমানে হকির বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম। যোগ্যতর দল হিসেবে অলিম্পিকেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তারা।
এর আগে ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে রুপা জিতেছিল বেলজিয়াম। ফাইনালে পরাজিত হওয়ায় এবার এই পদক গেছে অস্ট্রেলিয়ার ঘরে। অন্য ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!