ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফের নারীঘটিত কেলেঙ্কারিতে রুনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ২৭ জুলাই ২০২১
ফের নারীঘটিত কেলেঙ্কারিতে রুনি
ওয়েইন রুনি

একজন ফুটবলার হিসেবে ওয়েইন রুনি ছিলেন দুর্দান্ত। তাকে ইংল্যান্ডের ইতিহাসের শ্রেষ্ঠতম স্ট্রাইকার বললেও ভুল বলা হবে না। কিন্তু বারবার নারীঘটিত নানা কেলেঙ্কারিতে জড়িয়েছে তার নাম। দীর্ঘদিন পর হলেও ফের নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি।

গোটা ক্যারিয়ারজুড়ে নারীঘটিত কেলেঙ্কারি, স্ত্রীর সঙ্গে প্রতারণা সহ এমন অনেক ঘটনার সঙ্গে জড়িয়েছে রুনির নাম। বর্তমানে ডার্বি কাউন্টির ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক এই ফরোয়ার্ড আবারো এমন এক কারণে খবরের শিরোনাম হয়েছেন।

সম্প্রতি তিন স্ন্যাপচ্যাট মডেল অনলাইনে কিছু ছবি ছড়িয়ে দিয়েছেন। যেখানে দেখা যায়, কয়েকজন মডেলের সান্নিধ্যে আছেন রুনি। এ সময় তাকে কোথাও ঘুমাতে, আবার কোথাও বসে বসে ঢুলতে দেখা যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন ছবি দেখে বেশ খেপেছেন রুনি। বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ বিভাগের কাছে সরাসরি অভিযোগ করেছেন তিনি। এই কোচ জানিয়েছেন, তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তার অনুমতি ছাড়াই ওসব ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

প্রাক মৌসুম প্রস্তুতির এক ম্যাচে শনিবার সালফোর্ড সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ডার্বি কাউন্টি। সেখানে রুনির দল হেরে যায়। এরপর চায়না হোয়াইট নাইটক্লাবে কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন রুনি। তার সঙ্গে যারা গিয়েছিলেন, তারা জানিয়েছেন রুনি সেখানে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি।

রুনি মনে করছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে। সত্য উদ্‌ঘাটনে এরই মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে পুলিশ বিভাগ। তবে তার বিরুদ্ধে এমন অভিযোগ কিন্তু প্রথম নয়। 

এর আগে ২০০৮ সালে বান্ধবী কলিন ম্যাকলফলিনকে বিয়ে করেন রুনি। তার আগে ও পরে এমন অনেক ঘটনার সঙ্গেই যুক্ত হয়েছে রুনির নাম। কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন জেনিফার টম্পসন ও হেলেন উড নামের দুই নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রুনি। এ নিয়ে তার সংসারে অশান্তিও হয়েছে প্রচুর।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!