ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

অ্যাথলেটিকোতে ২০২৪ পর্যন্ত থাকছেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ৯ জুলাই ২০২১
অ্যাথলেটিকোতে ২০২৪ পর্যন্ত থাকছেন সিমিওনে
দিয়েগো সিমিওনে

গত মৌসুমে দলকে লা লিগা চ্যাম্পিয়ন করানো আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে নতুন চুক্তি করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ফলে মাদ্রিদের ক্লাবটির ডাগআউটে তাকে আরো তিন বছর দেখা যাবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিমিওনের সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় অ্যাথলেটিকো।

২০১১ সালে ক্লাবটিতে কোচ হয়ে আসেন সিমিওনে। গত ১০ বছরে দলটিকে মোট আটটি শিরোপা জিতিয়েছেন তিনি। যা অ্যাথলেটিকোর ইতিহাসে কোনো কোচের সর্বোচ্চ।

আগামী আগস্টে সিমিওনের কোচিংয়ে লা লিগায় একাদশ মৌসুম শুরু করবে অ্যাথলেটিকো। তাতে স্পেনের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতায় টানা সবচেয়ে বেশি মৌসুমে একটি দলের দায়িত্ব পালনের কীর্তি গড়বেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!