ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আজ ছুটিতে যাচ্ছেন জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮, ২৩ জুন ২০২১
আজ ছুটিতে যাচ্ছেন জেমি ডে
জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস আবারো ছুটিতে যাচ্ছেন। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা।

বাফুফে জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে তারা ঢাকায় ফিরবেন।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে গত মাসে ছুটি কাটিয়ে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছিলেন দুই কোচ। এরপর নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে পঞ্চম হয়েও বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের এশিয়ান বাছাইয়ের ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!