ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

জাদেজা ছাড়াও যাকে স্যার উপাধি দিয়েছিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫১, ৩০ মে ২০২১
জাদেজা ছাড়াও যাকে স্যার উপাধি দিয়েছিলেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সবাই স্যার বলে ডাকেন। তাকে এই নামটি দিয়েছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়া আরো একজনকে স্যার উপাধি দিয়েছিলেন তিনি। সম্প্রতি উঠে এসেছে সেই তথ্য। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সব তারকাই ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে ভক্তদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ধোনিও এর ব্যতিক্রম নন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে তার অসংখ্য অনুসারী রয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহেন্দ্র সিংহ ধোনি নিজেকে তুলে ধরতে পছন্দ করেন না। 

বর্তমানে ক্রিকেটের বাইরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালবাসেন ধোনি। তবে কয়েক বছর আগে এমনটা ছিলেন না ভারতের সাবেক অধিনায়ক। টুইটারে সমর্থকদের প্রশ্নের জবাব দিতেন তিনি। সবার সঙ্গে করতেন মজাও। সম্প্রতি নয় বছর আগের এক পুরনো টুইট আবারো সামনে এসেছে। সেখানেই জানা গেছে আরেকজন স্যারের কথা!

২০১২ সালে শ্রীলংকা সফরে গিয়েছিল ভারত। সেই সময় ধোনির ব্যাটে রানের খরা চলছিল। ঠিক এমন সময় এক সমর্থক ধোনিকে উদ্দেশ্য করে টুইটারে লিখেছিলেন, ‘সারাদিন টুইটারে পড়ে না থেকে দয়া করে নিজের ব্যাটিংয়ে মন দিন।’

এমন টুইটে ধোনি অবশ্য রেগে যাননি। বরং মজা করে তাকে জবাব দিয়ে লিখেছিলেন, ‘হ্যাঁ স্যর। কিন্তু কিছু পরামর্শ দিন।’

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!