ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ১ মে ২০২১
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন ইমরুল
বাংলাদেশ দল

শ্রীলংকার বিপক্ষে চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এ লক্ষ্যে শনিবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস।

বাংলাদেশের জার্সিতে ইমরুল সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে টেস্টে খেলেছেন। এছাড়া তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। এছাড়া ২৩ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। 

এর বাইরে নিউজিল্যান্ড সফরে থাকা সব ক্রিকেটাররা এই স্কোয়াডে আছেন। আইপিএলে ব্যস্ত থাকা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও রয়েছেন স্কোয়াডে।

একনজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!