ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

টানা তৃতীয় জয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দলের সিরিজ নিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ৮ এপ্রিল ২০২১
টানা তৃতীয় জয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দলের সিরিজ নিশ্চিত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তৃতীয় জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ ইমার্জিং নারী দল।

বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা।  

বাংলাদেশ বোলারদের তোপে ৩৩ দশমিক ৩ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আনিকে বোচেস। এছাড়া ওপেনার আন্দ্রি স্টেইন ১৯ রান করেন। বাংলাদেশের নাহিদা আকতার-রিতু মনি ও রাবেয়া খান ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৩২ বল বাকী রেখে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের করা সর্বোচ্চ ৪৬ রান বাংলাদেশের জয়কে সহজ করে দেয়। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ১৩ ও ফারজানা হক ১৬ রান করেন। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাবেয়া।

আগামী ১০ এপ্রিল সিলেটে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!