ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

প্রোটিয়া ইমার্জিং নারী দল বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩, ২৯ মার্চ ২০২১
প্রোটিয়া ইমার্জিং নারী দল বাংলাদেশে
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। রোববার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছে প্রোটিয়া নারীরা। সেখান থেকে সরাসরি চলে গেছে সিলেটে।

সফরের প্রথম করোনা পরীক্ষা করিয়ে সিলেটের রোজ ভিউ হোটেলে উঠেছে তারা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ১ এপ্রিল থেকে মাঠে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

পরে ওয়ানডে সিরিজের খেলা শুরু হবে ৪ এপ্রিল থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সবগুলো ম্যাচই খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এ সিরিজের জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ২২ সদস্যের ইমার্জিং স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। মূলত ইমার্জিং দলের মোড়কে জাতীয় দলের খেলোয়াড়দেরই রাখা হয়েছে এই স্কোয়াডে।

বাংলাদেশ নারী ইমার্জিং স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রোমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!