ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শেন ওয়ার্নকে পেছনে ফেললেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ১৫ মার্চ ২০২১
শেন ওয়ার্নকে পেছনে ফেললেন রশিদ খান
রশিদ খান

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি জিতেছে আফগানিস্তান। এ ম্যাচে দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারকা লেগস্পিনার রশিদ খান। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট শিকার করেছেন তিনি। এসবের বাইরে অনবদ্য এক রেকর্ডও গড়েছেন আফগান তারকা, যার মাধ্যমে ছাড়িয়ে গেছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্নকে।

২০০০ সালের পর থেকে এক টেস্টে সবচেয়ে বেশি ওভার বল করার কীর্তি গড়েছেন রশিদ খান। এতদিন এই কীর্তিতে সবার ওপরে ছিলেন শেন ওয়ার্ন। রশিদ প্রথম ইনিংসে ৩৬.৩ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে করেন আরো ৬২.৫ ওভার। 

অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে রশিদ মোট ৯৯.২ ওভার বোলিং করেছেন। নতুন শতাব্দীতে একটি টেস্টে সবচেয়ে বেশি ওভার বল করার রেকর্ডটি এতদিন ওয়ার্নের ছিল। তিনি ২০০২ সালে কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৮ ওভার বল করেছিলেন। 

রশিদের দুর্দান্ত বোলিং এবং হাশমতউল্লাহ শাহিদি ও আসগরের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!