ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রটারডাম ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২১
রটারডাম ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল
রাফায়েল নাদাল

পিঠের ইনজুরির কারণে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া রটারডাম ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল। এটিপি ৫০০ ইভেন্টের এই আয়োজক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই স্প্যানিশ তারকা অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময়ই পিঠের সমস্যা অনুভব করেন। যে কারণে চলতি মাসের শুরুতে স্প্যানিশ এটিপি কাপ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

টুর্নামেন্টের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দূর্ভাগ্যবশত রাফায়েল নাদাল ৪৮তম এবিএন এএমআরও ওয়ার্ল্ড টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরু হওয়া পিঠের ইনজুরির কারণেই তিনি আগামী সপ্তাহের টুর্নামেন্ট খেলতে পারছেন না।’

ইনজুরি সত্ত্বেও কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল একটি সেটও পরাজিত হননি। গত সপ্তাহে শেষ আটে তিনি গ্রীক স্টেফানোস তিসিতসিপাসের কাছে পরাজিত হয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নেন। 

আগামী ১-৭ মার্চ অনুষ্ঠিতব্য রটারডাম ওপেনে নাদালের স্থানে শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মেদভেদেভ।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!