[ খেলা ]
যেখানে কোহলিকে পেছনে ফেললেন বাবর আজম
বিরাট কোহলি ও বাবর আজম -ফাইল ফটো
বর্তমান সময়ে হ্যাট হাতে ক্রিকেট বিশ্ব শাসন করছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, বাবর আজমদের মত ব্যাটসম্যানরা। তাদের প্রতিটি শটই নিয়ে থাকে মানুষের আগ্রহ। সম্প্রতি তাদের কভার ড্রাইভ নিয়ে একটি জরিপ চালায় আইসিসি।
বর্তমান প্রজন্মের সবচেয়ে সুন্দর কভার ড্রাইভ খেলেন কে? সেটা জানতে চেয়েছিল আইসিসি। সেই জরিপে সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন বাবর আজম।
আইসিসির টুইটারে কোহলি, রুট, উইলিয়ামসন ও বাবর আজমের কভার ড্রাইভের ছবি দিয়ে জানতে চাওয়া হয় এই প্রজন্মের ব্যাটসম্যানদের মধ্যে কার কভার ড্রাইভ সবচেয়ে সুন্দর। এদের বাইরে অন্য কারো নাম দেয়ার সুযোগও ছিল ভোটারদের।
সেখানে ভোট দিয়েছেন ২ লাখ ৬০ হাজার ১৪৩ জন। সর্বোচ্চ ৪৬ শতাংশ ভোট পেয়েছেন বাবর।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোহলি পেয়েছেন ৪৫.৯ শতাংশ ভোট। এছাড়া উইলিয়ামসন ৭.১ ও রুট ১.১ শতাংশ ভোট পেয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!