ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২৩ নভেম্বর ২০২০
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন মেসির
লিওনেল মেসি

কাতার বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে দেশের জার্সিতে আরো একটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন তিনি।

পেরুর বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এটি ছিল বাছাই পর্বে তাদের তৃতীয় জয়। মোট ৪ ম্যাচ খেলে এই তিন জয় পেয়েছে আকাশী-সাদারা। 

পেরুর বিপক্ষে ম্যাচ জিতেই আর্জেন্টিনার ইতিহাসে দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন মেসি। সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে পেছনে ফেলেছেন তিনি। চলতি মাসেই সবধরণের ফুটবল থেকে অবসর নিয়েছেন মাসচেরানো। 

আর্জেন্টিনার হয়ে ৮৪টি ম্যাচ জিতেছিলেন মাসচেরানো। এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছিলেন ১৪৭ ম্যাচ। মাসচেরানোর থেকে ৫ ম্যাচ কম খেলেই তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ১৪২ ম্যাচ খেলে মেসির জয় এখন ৮৫টি।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!