ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রানার এমন উদযাপনের পেছনে রয়েছে যে মর্মান্তিক গল্প

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ২৪ অক্টোবর ২০২০
রানার এমন উদযাপনের পেছনে রয়েছে যে মর্মান্তিক গল্প
ফিফটির পর রানা

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানা। ব্যাটিং বিপর্যয়ের মুখে লড়াই করে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথে ফিফটির পর বিশেষভাবে উদযাপন করেন এই ব্যাটসম্যান, যা সবারই নজর কাড়ে। এমন উদযাপনের পেছনে রয়েছে মর্মান্তিক এক গল্প। 

আইপিএল খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন রানা। দলের হয়ে গত কয়েকটি ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। এর মাঝে গতকাল স্ত্রীর বাবা অর্থাৎ শ্বশুর সুরিন্দর মারওয়াহকে হারিয়েছেন তিনি। 

এমন পরিস্থিতিতে অনেকটা জেদ করেই কলকাতা ম্যানেজমেন্টকে বলে শ্বশুরের 'সুরিন্দর' নামাঙ্কিত জার্সি তৈরি করিয়ে নেন রানা। এরপর মনের কষ্ট চেপে রেখে দলের বিপদের মুখে খেলেন অন্যতম সেরা ইনিংস। ফিফটি করার পর তাই শ্বশুরের নামাঙ্কিত জার্সিটি তুলে ধরেন তিনি। বিশেষ এই ইনিংসটি তাকেই উৎসর্গ করেন এই ব্যাটসম্যান। 

এর আগে আপনজনের মৃত্যুর পর শচীন টেন্ডুলকার, বিরাট কোহলির মতো অনেক ক্রিকেটারই বিশেষ ইনিংস খেলেছেন। তাদের পথ অনুসরণ করলেন নিতিশ রানাও। প্রতিভাবান এই ব্যাটসম্যান তাদের পর্যায়ে যেতে পারবেন কি না সেটা সময়ই বলে দেবে। 

রানার ৮১ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে কলকাতা।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!