ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোহলির বড় অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২২, ২৬ সেপ্টেম্বর ২০২০
কোহলির বড় অঙ্কের জরিমানা
বিরাট কোহলি

আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে স্লো ওভার রেটের জরিমানা দিতে হচ্ছে বেঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ধীর গতির ওভার রেট থাকায় কোহলিকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি। শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। স্লো ওভার রেটের কারণে প্রথম ইনিংস স্থায়ী হয়েছিল ১ ঘণ্টা ৫১ মিনিট।

অবশ্য এদিন সব বিভাগেই ব্যর্থ ছিলেন কোহলি। পাঞ্জাব ব্যাটসম্যান লোকেশ রাহুলের ক্যাচ দু’বার ফেলেছেন। একবার ১৭তম ওভারে, আরেকবার ১৮তম ওভারে। আর এ দুটি ক্যাচ মিসের মাশুল দিতে হয় পুরো দলকেই। রাহুলের অপরাজিত ১৩২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের পুঁজি পায় পাঞ্জাব।  জবাবে কোহলির দল হেরে যায় ৯৭ রানে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!