ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তিন গ্রুপে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ১১ আগস্ট ২০২০
তিন গ্রুপে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প
ফাইল ছবি

আগামী কিছুদিনের মাঝেই পরবর্তী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল তৈরির লক্ষ্যে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ৪৫ জন ক্রিকেটার। তিন গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

ক্যাম্প শুরুর আগে প্রতিটি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুসারে আগামী ১৫-১৯ আগস্ট ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। এরপর স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট। ১৮ সেপ্টেম্বর স্কিল অনুশীলন পর্ব শেষ হবে। প্রায় এক মাসের এই সময়ের মাঝে ক্রিকেটাররা নিজেদের ভেতর ৮টি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সেখান থেকে চূড়ান্ত দল বাছাই করা হবে।

অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল:

গ্রুপ ১:

মুশফিক হাসান, সানজিদুর রহমান, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, হাসিব হাওলাদার, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান।

গ্রুপ ২:

মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম, অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলি।

গ্রুপ ৩:

মিজবাহ আহমেদ, লিমন হোসেন, মইনুল হাসান, সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজি সুমন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!