ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মেয়েকে প্লাস্টিক ব্যবহারের অপকারিতা শেখাচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ১৮ জুলাই ২০২০
মেয়েকে প্লাস্টিক ব্যবহারের অপকারিতা শেখাচ্ছেন রোহিত
মেয়ে সামাইরার সঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোহিত শর্মা

মহামারি করোনাভাইরাসের কারণে মাঠে নেই খেলা। আর তাই পরিবারের সঙ্গে মজাদার সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপডেট ও দিচ্ছেন অনেকে। প্লাস্টিক কেন ব্যবহার করা উচিত নয় আর সমুদ্র বাস্তুতন্ত্রে প্লাস্টিক কী প্রভাব ফেলে, এই বিষয়ে মেয়ে সামাইরাকে বিশেষ টিউশন দিচ্ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।  সেই মুহূর্তের তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। 

তিনি লেখেন, ‘সকালের মিষ্টি মুহূর্ত। সমুদ্র প্রাণ ও প্লাস্টিক ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম’। 

এই ছবিতে মন্তব্য করেছেন, ভারতীয় দলে তার সতীর্থ যুজবেন্দ্র চাহাল।

এবারের আইপিএল এর আসর বিদেশের মাটিতে আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিসিআই।  শ্রীলংকা আর আরব আমিরাতের তরফ থেকে প্রস্তাব এসেছে বিসিসিআইয়ের কাছে। 

ক্রীড়াসূচি কমিয়ে কীভাবে এই আসর আয়োজন সম্ভব, খতিয়ে দেখছে বোর্ডের কার্যকরী কমিটি। আইপিএল ইতিহাসে প্রায় পাঁচ হাজার রান ঝুলিতে রয়েছে  রোহিতের। তার নামের পাশে রয়েছে ১৮৮টি আইপিএল ম্যাচে ৩৬টি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!