ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দেখে নিন ছেলের সঙ্গে মুশফিকের প্রিয় কিছু মুহূর্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ১৮ জুলাই ২০২০
দেখে নিন ছেলের সঙ্গে মুশফিকের প্রিয় কিছু মুহূর্ত
ছেলের সঙ্গে মুশফিকুর রহিম

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম নানাসময়ে সন্তানের প্রতি তার ভালোবাসা তুলে ধরেছেন। পেশাগত কারণে এমনিতে পরিবারকে খুব বেশি সময় দিতে না পারলেও করোনার এই সময়ে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে আছে তিনি। ফলে একমাত্র সন্তান মায়ানকেও ইচ্ছেমতো সময় দিতে পারছেন মিস্টার ডিপেন্ডেবল। 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন মুশফিক। সেখানেই মায়ানের সঙ্গে প্রিয় কিছু মুহূর্তগুলো একসঙ্গে রেখে তৈরি করা ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ভিডিওর শুরুতেই দেখা যায় মুশফিকের পিঠে আদর করে দিচ্ছে ছোট্ট মায়ান। এছাড়া বিভিন্ন সময়ে মায়ানের দুষ্টুমি, মুশফিকের অনুশীলনের সময় মায়ানের কার্যকলাপ এসব স্থান পেয়েছে সেই ভিডিওতে। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় মায়ানের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন মুশফিক। এখন থেকে ইউটিউবে সেই মুহূর্তগুলো ছাড়াও বিভিন্ন ইনিংস, স্মরণীয় মুহূর্ত ও ব্যাটিং টিপস দেয়ার কথা জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। 

ছেলের সঙ্গে মুশফিকের প্রিয় মুহূর্তের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!