[ খেলা ]
ফুটবলে ইতিহাস সৃষ্টি করা আলফাজের জন্মদিন আজ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ
বাংলাদেশ ফুটবলের এক ঐতিহাসিক দিন ১৯৯৯ সালের ৪ অক্টোবর। সে দিন সাফ (বর্তমান এসএ গেমস) গেমস ফুটবলে প্রথমবারের মতো সোনা জিতেছিল লাল-সবুজের দেশ। সেই স্বর্ণজয়ের নায়ক ছিলেন আলফাজ আহমেদ। আজ জাতীয় দলের সাবেক এ অধিনায়কের জন্মদিন।
এক এক করে সাতটি আসরে ব্যর্থ হয় বাংলাদেশ। নানা সাফল্যের পরই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ গেমসের ফুটবলে ধারাবাহিক ব্যর্থতা। তবে হিমালয়ের দেশ নেপালে ব্যর্থতা ঘুচায় বাংলাদেশ। কাঠমান্ডুতে গেমস ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথম ফুটবলে সোনা আসে বাংলাদেশের। ৪৪ মিনিটে গোলটি করেছিলেন আলফাজ আহমেদ।
এরপর ২০১০ সালে দ্বিতীয়বার ফুটবলে সোনা জেতে বাংলাদেশ। তবে ৯৯ সালের ঐ সোনার গুরুত্বই আলাদা। তখন ফুটবল খেলতো জাতীয় দল, এখন খেলে অনূর্ধ্ব-২৩ দল। ৯৯ সালে সেমিফাইনালে বদলি খেলোয়াড় শাহাজউদ্দিন টিপুর দেয়া ৬৪ মিনিটের গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
কাঠমান্ডুর দসরথ স্টেডিয়ামে ফাইনালে আলফাজ গোল করে গ্যালারিভরা দর্শকদের স্তব্ধ করে সোনার পদকে চুমু খেয়েছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!