ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডব্লিউডব্লিউই’কে বিদায় জানালেন রেসলার ‘দ্য আন্ডারটেকার’

স্পোর্টস ডেস্ক 
প্রকাশিত: ২০:৪৯, ২২ জুন ২০২০
ডব্লিউডব্লিউই’কে বিদায় জানালেন রেসলার ‘দ্য আন্ডারটেকার’
দ্য আন্ডারটেকার -ফাইল ফটো

ডব্লিউডব্লিউই-এর কোর্টে রেসলিং করতে আসতেন ‘দ্য আন্ডারটেকার’। কোর্টের চারপাশ থেকে ধ্বনি হত আন্ডারটেকার, আন্ডারটেকার। এরপর অন্য রেসলারের সঙ্গে তুমুল কুস্তি। সেই কুস্তি দেখে টিভির পর্দা বা সরাসরি দর্শকদের উচ্ছ্বাস দেখার মতোই ছিল। কিন্তু চিরচেনা ডব্লিউডব্লিউই-এর কোর্টে এমন দৃশ্যে আর দেখা যাবে না দ্য আন্ডারটেকার খ্যাত মার্ক কালাওয়েকে।

নিজের টুইটার অ্যাকাউন্টে কুস্তি খেলা ছাড়ার ঘোষণা দেন স্বয়ং ‘দ্য আন্ডারটেকার’। তিনি কুস্তির ডকু সিরিজ দ্য লাস্ট রাইডে এমন ঘোষণা দিলেন। শেষবার এ ডব্লিউডব্লিউই (WWE) তারকাকে রেসলমেনিয়া ৩৬ বোন-ইয়ার্ড ম্যাচে দেখা গিয়েছে। 

তিনি বলেন, আমার আর রিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই। আমি এ পথ ছাড়লাম।

Advertisement

সাত ফুট উচ্চতার ‘দ্য আন্ডারটেকার’ (The Undertaker) অনেকের শৈশবকে স্মৃতিময় করেছেন। ‘দ্য আন্ডারটেকার’ এতটাই জনপ্রিয় ছিলেন যে, তার চিত্রের ট্যাটু স্কুলপড়ুয়াদের পেন্সিল বক্সে রাবার-পেন্সিলে স্থান করে নিয়েছিল।

সূত্র-এনডিটিভি 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!