ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাকিবকে ‘বিশ্বসেরা বাবা’ বললেন শিশির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ২১ জুন ২০২০
সাকিবকে ‘বিশ্বসেরা বাবা’ বললেন শিশির
সাকিব ‘বিশ্বসেরা বাবা’ বললেন শিশির

করোনাভাইরাস সংকটের মধ্যে দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময়টা ভালভাবেই স্ত্রী শিশির আর দুই কন্যার সঙ্গে উপভোগ করছেন তিনি। বাবা হিসেবে সাকিব খুব কেয়ারিং। তাই বিশ্ব বাবা দিবসে সাকিবকে শ্রেষ্ঠ বাবার স্বীকৃতি দিয়েছেন তার জীবনসঙ্গী শিশির।

রোববার সামাজিক যোগাযোগা মধ্যেম ইনস্টাগ্রামে দুই কন্যাসহ সাকিবের একটি ছবি পোষ্ট করে শিশির লিখেছেন, ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সারাক্ষণ সময় দেয়ার ক্ষেত্রে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করা, রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম ভালো। এছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!’

জুয়াড়ির প্রস্তব লুকানোতে আইসিসি কর্তৃক ১ বছর নিষিদ্ধ হয়েছেন এ ক্রিকেটার।
 

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!