ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১ ফেব্রুয়ারি ২০২০
তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি
তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়ে ব্যাট করছেন ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল। এর আগে প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। 

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম। পিনাক ঘোষের সঙ্গে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।ব্যক্তিগত ২৬ রান করে পিনাক ফিরে গেলেও নিজের গতি অব্যাহত রাখেন তামিম।

অধিনায়ক মমিনুলের সঙ্গে গড়েন দারুণ জুটি। ৭৬ বলে অর্ধশতক তুলে নেন তামিম। এরপর নিজের ব্যক্তিগত রান বাড়িয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন তামিম।

পরের ৫০ বলে ৫০ রান তুলে ১২৬ বলে নিজের শতক পূর্ণ করেন তামিম ইকবাল। তামিমের শতকে ৪৩ ওভার শেষে ইস্ট জেনের সংগ্রহ ১ উইকেটে ১৭৬ রান। অপরপ্রান্তে ৮৩ বলে ৪৩ রানে ব্যাট করছেন মুমিনুল। 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!