ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এসএ গেমসে পদক জয়ীদের সংবর্ধনা দিলো বিওএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ২১ জানুয়ারি ২০২০
এসএ গেমসে পদক জয়ীদের সংবর্ধনা দিলো বিওএ
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ`র সংবর্ধনা অনুষ্ঠানে এস এ গেমসে পদকবিজয়ীদের সাথে ফটোস

নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে (এসএ) পদক জয়ী বাংলাদেশি ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। 

নেপালের পোখরা ও কাঠমান্ডুতে ১-১০ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত গেমসে মোট ১০৬৮টি পদকের মধ্যে ১৯টি স্বর্ণ, ৩৩টি রৌপ্য এবং ৯০টি ব্রোঞ্জসহ মোট ১৪২টি পদক জয় করে আসরে পঞ্চম স্থান লাভ করে বাংলাদেশ। 

সবচেয়ে বেশি স্বর্ণপদক আসে আরচ্যারী থেকে। গেমস ইতিহাসে কোনো একক ইভেন্টে প্রথমবারের মত আরচ্যারীতে দশটির মধ্যে সবক’টিতে স্বর্ণপদক জয়ের নজির সৃষ্টি করে দেশের আরচ্যাররা। 

পদক জয়ী ক্রীড়াবিদদের বিওএ’র পক্ষ থেকে সোমবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনর সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ীদের প্রত্যেককে ৬ লাখ, রৌপ্যপদক জয়ীদের ৩ লাখ এবং ব্রোঞ্জপদক জয়ীদের ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হয়।

এছাড়া, দলীয় ইভেন্টে স্বর্ণ পদক জয়ীদের প্রত্যেককে ১ লাখ, রৌপ্যপদক জয়ীদের ৫০ হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের ৩০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!