ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারতের সিরাপের বিজ্ঞাপনে ‘হাই তোলা সরফরাজ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২২ জুন ২০১৯
ভারতের সিরাপের বিজ্ঞাপনে ‘হাই তোলা সরফরাজ’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ৬ জুন ওল্ড ট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের কারণে তীব্র সমালোচনার শিকার হয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ।

এরইমধ্যে সেই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে সরফরাজের হাই তোলা দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাকে নিয়ে তামাশায় মেতে ওঠে নেটিজেনরা। সরফরাজকে নিয়ে মিম, ট্রোলে ভরে যায় নেটদুনিয়া, যার রেশ এখনও কাটেনি।

এবার সেসব ট্রলে নতুন মাত্রা দিয়েছে ভারতের আয়ুর্বেদিক হেলথকেয়ার সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেড। পাকিস্তান অধিনায়কের হাই তোলা নিয়ে রীতিমতো বিজ্ঞাপন বানিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ফেসবুকে ডাবরের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা গেছে, ডাবরের একটি কফ সিরাপের পোস্টারে সরফরাজের হাই তোলা ছবির কার্টুন আঁকা হয়েছে।

সরফরাজের হাই তোলা ছবিটির পাশে সিরাপের ছবি দিয়ে লেখা হয়েছে, অসময়ে ঝিমিয়ে পড়লে বড় মাশুল গুণতে হয়। এ ছাড়া ছবিটির ক্যাপশনে তারা লিখেছে, ডাবরের এই সিরাপ খেলে কখনোই তন্দ্রাভাব আসবে না।

বিশ্বকাপ শুরুর আগ থেকেই নানাভাবে ট্রোলড হয়েছেন সরফরাজ। 

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে বোকার মতো অধিনায়কত্ব করেছেন সরফরাজ। পাঁচ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নবম।  

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!