[ দেশজুড়ে ]
সখিপুরে চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আটক
সখিপুরে চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জে ৩৫ বস্তা চালসহ আরশিনগর ইউপি চেয়ারম্যান সামসুদদোহা রতন ও ইউপি সচিব জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের চালসহ আটক করে সখিপুর থানা পুলিশ।
এ বিষয়ে ভেদরগঞ্জ ইউএনও তানভীর আল নাসীফ বলেন, বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের বিভিন্ন ইউপিসহ আরশিনগর ইউপির জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।
ইউএনও বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে জানতে পারি আরশিনগর ইউপিতে চাল বিতরণে অনিয়ম হচ্ছে। সেখানে গিয়ে দেখি ৫৮৪ জনের মাঝে চাল বিতরণের কথা থাকলেও কেবল দেয়া হচ্ছে ২২৪ জনকে। তাই চাল বিতরণে অনিয়ম করায় ইউপি চেয়ারম্যান সামসুদদোহা রতন ও ইউপি সচিব জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!