শিশুরা বিভিন্ন কার্যক্রমে প্রচুর পরিমাণে শক্তি ব্যয় করে। সঠিক ঘুম তাদের প্রয়োজনীয় বিশ্রাম দিতে পারে। যা পরের দিন সকালে তাদের সর্বোত্তম শক্তি দেবে। তবে এখনকার অনেক শিশুকেই দেখা যায় মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটগুলোর প্রতি বেশ আগ্রহ। যা তাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয়।
সমীক্ষা অনুসারে, এটি আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে শিশুরা হতাশা, উদ্বেগ বা আবেগপূর্ণ আচরণও করতে পারে। এ থেকে মুক্তি পেতে আপনার শিশুর ভালো ঘুম নিশ্চিত করুন।
শিশুর স্বাস্থ্যকর ঘুম নিশ্চিত করতে জেনে রাখুন কয়েকটি টিপস-
.png)
> আপনার শিশুকে প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপ করার জন্য উদ্বুদ্ধ করুন। ঘরে বা বাইরে দিনের কিছু সময় খেলতে দিন।
> বিছানায় যাওয়ার আগে গ্যাজেটগুলো ব্যবহার থেকে শিশুকে বিরত রাখুন।
> আপনার শিশুকে ঘুমের একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দিন। এতে করে সেসময় শিশু ঘুমের তাগিদ অনুভব করবে।
> শিশুর ঘুমানোর জন্য আরামদায়ক জায়গা তৈরি করুন। আরামদায়ক বিছানা আপনার শিশুকে ঘুমাতে সহায়তা করবে।
> ঘুমানোর সময় ঘরের আলো কম রাখুন। এতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে সাহায্য করবে।
পরামর্শ: উপরোক্ত টিপসগুলো অনুসরণ করার পরও শিশুর ঘুমের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।
সূত্র: এনডিটিভি