ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

২৫ মার্চের চন্দ্রগ্রহণ: ছিল যে বিশেষত্ব 

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ২৭ মার্চ ২০২৪
২৫ মার্চের চন্দ্রগ্রহণ: ছিল যে বিশেষত্ব 
ছবি: অন্তর্জাল

২৫ মার্চ (সোমবার) চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী ছিল এশিয়ার উত্তর ও পূর্ব অংশ। এছাড়াও ঐ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। এবং প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ থেকে দেখা গেছে।

২৫ মার্চ এর চন্দ্রগ্রহণের একটি বিশেষত্ব ছিল। এটি চাঁদের পূর্ণ বা আংশিক গ্রহণ ছিল না। একে বলে ‘পেনম্ব্রাল’ চন্দ্রগ্রহণ। গ্রহণের সময়ে সাধারণত সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। ফলে সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়।

তবে ‘পেনম্ব্রাল’ গ্রহণের ক্ষেত্রে তা হয়নি। কারণ, এই পর্যায়ে পৃথিবী, সূর্যের আলো পুরোপুরি ভাবে আড়াল করতে পারে না। বরং চাঁদের ঔজ্জ্বল্য খানিক হ্রাস পায়। যার ফলে একে আংশিক গ্রহণও বলা যায় না।

Advertisement

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসার পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের পর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে সেপ্টেম্বর মাসে। ১৮ সেপ্টেম্বর চাঁদের আংশিক গ্রহণ হওয়ার কথা। তা দেখা যাবে আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন অংশ থেকে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!