ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

প্রথমবার চাঁদের ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান-৩’

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪, ৭ আগস্ট ২০২৩
প্রথমবার চাঁদের ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান-৩’
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো চাঁদের কক্ষপথের ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযানটি। 

রোববার চন্দ্রযান-৩ এর তোলা ছবি টুইট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করেছে সেটি। তবে মূল গন্তব্যে পৌঁছাতে এখনও অনেকটা পথ বাকি।

Advertisement

আগামী ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে নিয়ে চন্দ্রপৃষ্ঠে  অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। সূত্র: এনডিটিভি 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!