ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

৫০ হাজার বছর পর বিরল ‘বরফে ঢাকা’ সবুজ ধুমকেতু দেখার সুযোগ

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩
৫০ হাজার বছর পর বিরল ‘বরফে ঢাকা’ সবুজ ধুমকেতু দেখার সুযোগ
ছবি: সংগৃহীত

৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি দিয়ে যাচ্ছে একটি ‘বিরল সবুজ’ বরফে ঢাকা ধুমকেতু। এটি সবশেষ পৃথিবীর কাছাকাছি এসেছিল প্রস্তর যুগে।

২০২২ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির একটি পর্যবেক্ষণ ক্যামেরায় এ ধূমকেতু ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা জানায়, গত ১২ জানুয়ারি ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এসেছিল। নাসার গবেষকেরা ধূমকেতুটির নাম দিয়েছেন সি/ ২০২২ ই৩ (জেটিএফ)।

Advertisement

এটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ রয়েছে, যা সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এ কারণেই সূর্যকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লাগে। 

বিজ্ঞানীরা বলছেন, বরফাচ্ছাদিত ধূমকেতুটি বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে। 

মহাকাশসংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান আর্থস্কাই জানিয়েছে, এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৪ কোটি ২০ লাখ কিলোমিটার থেকে ৪ কোটি ৪০ লাখ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা বলা হলেও এটি চাঁদের চেয়ে ১০০ গুণের বেশি দূরত্ব দিয়ে পৃথিবীকে পাশ কাটাবে।

উত্তর তারা বা পোলারিস নামের নক্ষত্রের কাছে হালকা সবুজ ধোঁয়া হিসেবে পর্যবেক্ষকেরা ধূমকেতুটি দেখতে পাবেন। মধ্যরাতের পর চাঁদ হেলে পড়লে উত্তর গোলার্ধের পর্যবেক্ষণকারীরা এই ধূমকেতু দেখতে পাবেন। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যাবে। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার পর ধূমকেতুটি ১০ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহের সবচেয়ে নিকটবর্তী হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!