ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

বিস্ময়ের রোববার, খালি চোখে আকাশে দেখা যাবে পাঁচ গ্রহ!

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ১৮ জুলাই ২০২০
বিস্ময়ের রোববার, খালি চোখে আকাশে দেখা যাবে পাঁচ গ্রহ!
পাঁচ গ্রহকে আকাশে দেখা যাবে। ছবি: সংগৃহীত।

মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড একটি বিরাট রহস্য। এর নানা রহস্য ভেদ করতে অনবরত গবেষণায় মগ্ন বিশেষজ্ঞরা। মহাবিশ্বে নানা সময়ে ঘটে যাওয়া নানা বিস্ময়কর ঘটনা টেলিস্কোপের মাধ্যমে নতুবা খালি চোখে দেখেন বিশ্ববাসী। এবার রোববার এক বিস্ময় দেখতে পারবেন বিশ্ববাসী।ওই দিনপাঁচটি গ্রহ আকাশে দেখা যাবে। আর তা খালি চোখে দেখতে পারবেন সবাই। 

দাবি করা হচ্ছে, রোববার চাঁদের সঙ্গে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ দেখা যাবে।কোনো টেলিস্কোপ ছাড়াই একেবারে খালি চোখে দেখা যাবে এগুলো৷ এ বিস্ময় দেখতে আপনাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে৷

গবেষকরা জানাচ্ছেন, পাঁচটি গ্রহকে খালি চোখে দেখতে গেলে সূর্য ওঠার কম করে এক ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হবে৷ তাহলে এ মহাজাগতিক বিস্ময় চোখে পড়বে৷

যদি এবার দৃশ্যটি কোনোভাবে মিস করেন, তাহলে পাঁচ গ্রহকে আবারো একসঙ্গে আকাশে দেখতে ২০২২ সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যম Cnet-কে জানান, সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে৷ বুধকে দেখা যাবে আকাশের উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যাবে৷

সূত্র- নিউজ ১৮

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!