ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সবগুলো ক্যাডেট কলেজেই শতভাগ পাস

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ৩ জুন ২০২০
সবগুলো ক্যাডেট কলেজেই শতভাগ পাস
ছবি- সংগৃহীত

এবারের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেয়া সব শিক্ষার্থীই পাস করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ১২ টি ক্যাডেট কলেজ থেকে ৬১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে  ৬১০ জন জিপিএ-৫ (এ+) পেয়েছে। ফেনী ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে দুইজন জিপিএ-৪ পেয়েছে।

ক্যাডেট কলেজগুলো হচ্ছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে সফলতার সঙ্গে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। বরাবরের মত এবারও এসএসসি পরীক্ষায় ক্যাডেটরা ঈর্ষণীয় ফল অর্জন করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!