[ বিনোদন ]
রূপের রহস্য জানাবেন সারিকা
সারিকা সাবরিন
জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা সাবরিন এবার তার রূপের রহস্য ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি হয়ে রহস্য উন্মোচন করবেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপকের সঙ্গে তার ফ্যাশন ভাবনা, লাইফস্টাইল ও সৌন্দর্যবিষয়ক নানা বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি দর্শকদেরও সৌন্দর্যবিষয়ক তথ্য দিবেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে থাকবে হাল ফ্যাশন ট্রেন্ড নিয়ে ফ্যাশন হাউজের তথ্যচিত্র। আরো থাকছে হেয়ার এক্সপার্ট-এর পরামর্শ, এই গরমে চুলের যত্ন নিবেন কিভাবে।
রেহেনা রাহার প্রযোজনায় ‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নোভা। বৃহস্পতিবার রাত ৯টা ০৫মিনিটে এ অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার হবে।
এদিকে, দীর্ঘ বিরতি শেষে ফিরে এসে এবারের ঈদে সারিকা সাবরিন ১০টি নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে বেশ কিছু নাটক দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এনএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!