[ দেশজুড়ে ]
রংপুরে ৯০ বস্তা চালসহ তিনজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে পাচারের সময় ৯০ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রলি উদ্ধার করা হয়।
বুধবার রাতে উপজেলার ভেন্ডাবাড়ির গুর্জিপাড়া কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুর্জিপাড়া কলেজের সামনে অভিযান চালিয়ে চালভর্তি ট্রলিসহ তিনজনকে আটক করা হয়। এ সময় ৫০ কেজি ওজনের ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!