ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

জানা গেল বিশ্ব ইজতেমা শুরুর সম্ভাব্য সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ২২ অক্টোবর ২০২৪
জানা গেল বিশ্ব ইজতেমা শুরুর সম্ভাব্য সময়
ফাইল ফটো

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে। তবে ডেট (তারিখ) এখনো নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩য় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা কিভাবে ভালোভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনেরা জানেন বিশ্ব ইজতেমা সাত থেকে আট বছর একটা গ্রুপ ছিল। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভেতরে কিছু মতেরও পাথ্যর্ক আছে।

Advertisement

তিনি বলেন, আমরা তাদের সঙ্গে বসবো যাতে তারা সবাই একটা ঐক্যমতে এসে যাতে ভালোভাবে করতে পারে। এটা খুবই ভালো একটা অনুষ্ঠান, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিরাট একটা অনুষ্ঠান। এখানে বহু হুজুর যান এবং বহু দিক নির্দেশনা আসে। আমরা তাদেরকে অনুরোধ করব। যেহেতু তারা মুরুব্বি সমাজকে দিক নির্দেশনা দেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!