ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর জেলা ইজতেমায় মুসল্লিদের ঢল

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৮ অক্টোবর ২০২৪
চাঁদপুর জেলা ইজতেমায় মুসল্লিদের ঢল
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় ১৫ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

গতকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা। যা কাল শনিবার বাদ জোহরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশ নেন। এছাড়া স্থানীয়ভাবে ইজতেমায় মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে বিশাল ময়দানে একত্রে জুমার নামাজ আদায়ে মুসল্লিরা একত্রিত হন।

Advertisement

তাবলীগ জামাতের চাঁদপুরের মুরুব্বি হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। শুক্রবার ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ এবং রাসুলের (সা.) রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।

তিনি আরো জানান, কাল শনিবার বাদ জোহরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের এই জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!