ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

আমি ঠিক আছি, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন: আজহারী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০, ১২ অক্টোবর ২০২৪
আমি ঠিক আছি, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন: আজহারী
মাওলানা মিজানুর রহমান আজহারী- ফাইল ফটো

অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে এ আহ্বান জানান তিনি। 

মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে লিখেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

Advertisement

এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইট থেকে নামার পর মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ। 

এর আগে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!