ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজের প্রাক-নিবন্ধন শুরু সোমবার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ১১ আগস্ট ২০২৪
হজের প্রাক-নিবন্ধন শুরু সোমবার
প্রতীকী ছবি

আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন শুরু হচ্ছে সোমবার (১২ আগস্ট)।

রোববার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ধর্ম
লিংক সফলভাবে কপি হয়েছে!