ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রমজানে ১৫ দিনে ৮০ লক্ষাধিক মুসল্লি ওমরাহ পালন করেছেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২৭ মার্চ ২০২৪
রমজানে ১৫ দিনে ৮০ লক্ষাধিক মুসল্লি ওমরাহ পালন করেছেন
ফাইল ছবি

রমজান মাসের প্রথম ১৫ দিনে ৮০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম ওমরাহ পালন করেছেন। মোট ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মুসুল্লি চলতি মৌসুমে ওমরাহ পালন করেছেন।

বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম আল আরাবিয়া।

রমজান মাসে হাজারো মানুষ সৌদি আরবের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাবা শরিফে ছুটে আসেন। নামাজ পড়া ও ওমরাহ পালনের উদ্দেশ্যেই তারা মূলত এখানে আসেন। যার ফলে এ সময় পবিত্র এই ভূমিতে মানুষের ভিড় অনেক বেশি থাকে।

Advertisement

এদিকে গত সপ্তাহে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। পবিত্র মাসে ভিড় কমাতে এই উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। সবাই যাতে স্বচ্ছন্দে ওমরাহ পালন করতে পারে, তা নিশ্চিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!